মালদা

জুয়াড় ঠেকে কালিয়াচক থানার অতর্কিত হানা, বোর্ডমানি সহ ধৃত সাত জুয়াড়ি

এক জুয়াড় ঠেকে অতর্কিত হানা দিয়ে সাত জন জুয়াড়িকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। শনিবার ধৃত সকল জুয়াড়িকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
        পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় শেরশাহী নয়াগ্রাম বাজার সংলগ্ন এলাকায়। সেখানকার এক জুয়াড় ঠেকে হানা দিয়ে সাত জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় ৫ হাজার ৯০০ টাকার বোর্ডমানি। ধৃতদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vaXhikNF9w4